ScanPrint BD
মেনু

পেনড্রাইভ নয়, হোয়াটসঅ্যাপ নয়, শুধু QR

কাস্টমারের ফোন থেকে সরাসরি আপনার প্রিন্টারে

কাউন্টারে একটা QR লাগান। কাস্টমার স্ক্যান করে ফাইল পাঠাবে, দাম নিজেই দেখবে, আর আপনি টাকা নিয়ে এক ট্যাপে প্রিন্ট দেবেন। ফাইল খুঁজতে আর কম্পিউটারে ভিড় নেই।

বেটা চলাকালীন সম্পূর্ণ ফ্রি · কার্ড লাগবে না

রহিম কম্পিউটার

ফাইল বেছে নিন
assignment.pdf৮ পৃ.
nid.jpg১ পৃ.
সাদা-কালোরঙিন
প্রিন্টে পাঠান · ৳২৭

পিকআপ কোড

৪৮২৬

  • ৯ পৃষ্ঠা × ১ কপি
  • সাদা-কালো · এক পাশে
মোট৳২৭

কীভাবে চলে

চার ধাপে কাজ শেষ

  1. ১

    স্ক্যান

    কাস্টমার কাউন্টারের QR ফোনের ক্যামেরায় স্ক্যান করে।

  2. ২

    ফাইল পাঠায়

    PDF বা ছবি বেছে নেয়, রঙ আর কপি ঠিক করে, দাম দেখে।

  3. ৩

    কোড বলে

    ৪ অঙ্কের কোড বলে কাউন্টারে টাকা দেয়, আপনি এক ট্যাপ দেন।

  4. ৪

    প্রিন্ট

    আপনার প্রিন্টারে নিজে থেকে প্রিন্ট হয়, তারপর ফাইল মুছে যায়।

যাদের জন্য বানানো

  • ফটোকপির দোকান
  • সাইবার ক্যাফে
  • কম্পিউটার ট্রেনিং সেন্টার
  • ইউনিয়ন ডিজিটাল সেন্টার
  • ক্যাম্পাসের প্রিন্ট কর্নার
  • অফিসের প্রিন্ট রুম

ফিচার

দোকান চালাতে যা লাগে

কাস্টমারের সুবিধা, দোকানদারের নিয়ন্ত্রণ আর ফাইলের নিরাপত্তা, তিনটাই মাথায় রেখে তৈরি।

অ্যাপ লাগে না

ফোনের ক্যামেরায় QR স্ক্যান করলেই আপনার দোকানের পেজ খুলে যায়। কোনো অ্যাপ বা অ্যাকাউন্ট লাগে না।

একসাথে অনেক ফাইল

PDF, JPG, PNG একবারে ২০টা পর্যন্ত ফাইল পাঠানো যায়।

নিজে বেছে নেয়

সাদা-কালো না রঙিন, কয় কপি, এক পাশে না দুই পাশে সব কাস্টমার নিজেই ঠিক করে।

আগেই দাম জানে

পৃষ্ঠা গুনে আপনার রেট অনুযায়ী দাম সাথে সাথে দেখায়। কাউন্টারে দর কষাকষি নেই।

পিকআপ কোড

প্রতিটা অর্ডারে ৪ অঙ্কের কোড। কাউন্টারে কোড বললেই কোন প্রিন্ট কার, বোঝা যায়।

লাইভ স্ট্যাটাস

লাইনে আছে, প্রিন্ট হচ্ছে, হয়ে গেছে, ফোনেই দেখা যায়।

সব ফিচার দেখুন →

ফাইলের নিরাপত্তা

প্রিন্ট শেষ, ফাইলও শেষ

কাস্টমারের এনআইডি, সার্টিফিকেট বা ব্যক্তিগত ছবি দোকানের কম্পিউটারে পড়ে থাকে না। প্রিন্ট হওয়া মাত্র পিসি আর সার্ভার দুই জায়গা থেকেই মুছে যায়।

  • 01প্রিন্টের সাথে সাথে দোকানের পিসি থেকে মুছে যায়
  • 02এরপর সার্ভার থেকেও মুছে যায়
  • 03প্রিন্ট না হলেও ১২ ঘণ্টা পর মুছে যায়
  • 04শুধু হিসাব থাকে: কোড, পৃষ্ঠা, দাম

দাম

ছোট দোকানের বাজেটে

বেটা চলাকালীন সব ফিচার ফ্রি। নিচের দাম লঞ্চের পরিকল্পিত দাম।

ট্রায়াল

৳০ / ১৪ দিন

কার্ড বা পেমেন্ট ছাড়া শুরু করুন

মাসিক

৳৩৪৯ / প্রতি মাস

যখন খুশি বন্ধ করুন

বাৎসরিক

৳২,৯৯০ / প্রতি বছর

মাসিকের চেয়ে প্রায় ২ মাস সাশ্রয়

বিস্তারিত দাম →

প্রশ্নোত্তর

সবাই যা জানতে চায়

কাস্টমারকে কি কোনো অ্যাপ নামাতে হবে?+

না। যেকোনো স্মার্টফোনের ক্যামেরা দিয়ে QR স্ক্যান করলে ব্রাউজারে আপনার দোকানের পেজ খোলে। সেখান থেকেই ফাইল পাঠানো যায়।

কোন কোন প্রিন্টারে চলবে?+

উইন্ডোজ কম্পিউটারে ইনস্টল করা যেকোনো প্রিন্টার, USB হোক বা নেটওয়ার্ক। প্রিন্টারকে ওয়াই-ফাই সাপোর্ট করতে হবে না।

কম্পিউটার কি সবসময় চালু রাখতে হবে?+

প্রিন্ট নেওয়ার সময় দোকানের পিসি চালু আর ইন্টারনেট থাকতে হবে। পিসি বন্ধ থাকলে অর্ডার লাইনে জমা থাকে, চালু হলেই প্রিন্ট হয়।

টাকা কীভাবে নেব?+

তিনভাবে। কাউন্টারে ক্যাশ; আপনার দোকানের বাংলা QR-এ যেকোনো ব্যাংক বা মোবাইল অ্যাপ থেকে (আপনি নিজের অ্যাপে টাকা দেখে প্রিন্ট দেবেন); অথবা নিজের SSLCommerz স্টোর যুক্ত করলে বিকাশ, নগদ বা কার্ডে। সব টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে যায়।

আরও প্রশ্ন →

আজকেই কাউন্টারে QR লাগান

রেজিস্ট্রেশন, QR প্রিন্ট আর এজেন্ট সেটআপ মিলিয়ে ১০ মিনিটের কাজ। বেটা চলাকালীন কোনো চার্জ নেই।