ScanPrint BD
মেনু

নীতিমালা

গোপনীয়তা নীতি

সংক্ষেপে: প্রিন্টের জন্য যতটুকু দরকার ততটুকুই রাখি, প্রিন্টের পর ফাইল মুছে ফেলি।

কাস্টমারের ফাইল

  • ফাইল শুধু প্রিন্টের জন্য সাময়িকভাবে রাখা হয়।
  • প্রিন্ট শেষ হলে দোকানের কম্পিউটার থেকে আর তারপর আমাদের স্টোরেজ থেকে মুছে ফেলা হয়।
  • অর্ডার বাতিল হলে সাথে সাথে, আর প্রিন্ট না হলেও সর্বোচ্চ ১২ ঘণ্টা পর ফাইল মুছে যায়।
  • ফাইলের কোনো ব্যাকআপ রাখা হয় না, আর আমরা ফাইলের ভেতরের লেখা পড়ি না বা বিশ্লেষণ করি না।

যা রাখা হয়

  • অর্ডারের হিসাব: পিকআপ কোড, ফাইলের নাম, পৃষ্ঠা সংখ্যা, অপশন, দাম, সময় আর স্ট্যাটাস।
  • কাস্টমার চাইলে যে নাম দেন, সেটা।
  • দোকানের অ্যাকাউন্ট তথ্য: দোকানের নাম, ঠিকানা, মোবাইল নম্বর আর এনক্রিপ্ট করা পাসওয়ার্ড।

কার সাথে শেয়ার হয়

অর্ডারের তথ্য শুধু সেই দোকান দেখে, যেখানে ফাইল পাঠানো হয়েছে। আমরা কোনো তথ্য বিক্রি করি না। সার্ভার আর ফাইল স্টোরেজের জন্য আমরা ক্লাউড সেবাদাতা ব্যবহার করি।

কুকি

শুধু দোকানের লগইন ধরে রাখার জন্য একটা কুকি ব্যবহার হয়। কাস্টমার পেজে ট্র্যাকিং কুকি নেই।

যোগাযোগ

নিজের তথ্য দেখতে বা মুছতে চাইলে লিখুন: hello@example.com