ScanPrint BD
মেনু

সেটআপ গাইড

১০ মিনিটে দোকান রেডি

কোনো টেকনিশিয়ান লাগবে না। আটকে গেলে আমরা ফোনে বা রিমোটে সাহায্য করি।

  1. 01

    অ্যাকাউন্ট খুলুন

    দোকানের নাম, মোবাইল নম্বর আর একটা লিংক নাম দিয়ে রেজিস্টার করুন। এক মিনিটের কাজ।

    রেজিস্টার করুন →
  2. 02

    রেট ঠিক করুন

    ড্যাশবোর্ডের Settings-এ সাদা-কালো আর রঙিন প্রতি পৃষ্ঠার দাম বসান। চাইলে অটো প্রিন্ট চালু করুন।

  3. 03

    QR প্রিন্ট করে লাগান

    Settings থেকে QR ডাউনলোড করে প্রিন্ট করুন, কাউন্টারে বা দেয়ালে কাস্টমারের চোখের সামনে লাগান।

  4. 04

    প্রিন্ট এজেন্ট চালান

    দোকানের উইন্ডোজ পিসিতে এজেন্টের ফোল্ডার রাখুন, config.json-এ Settings পেজের সার্ভার লিংক আর টোকেন বসিয়ে চালু করুন।

  5. 05

    টেস্ট প্রিন্ট দিন

    নিজের ফোনে QR স্ক্যান করে একটা ফাইল পাঠান। ড্যাশবোর্ডে সবুজ বাতি আর অর্ডার দেখলেই সব ঠিক আছে।

রিকোয়ারমেন্ট

যা যা লাগবে

কম্পিউটার

উইন্ডোজ ১০ বা ১১, ৬৪-বিট। পুরনো পিসিতেও চলে, এজেন্ট খুব হালকা।

প্রিন্টার

উইন্ডোজে ইনস্টল করা যেকোনো প্রিন্টার। ড্রাইভার ঠিক থাকলেই হবে।

ইন্টারনেট

সাধারণ ব্রডব্যান্ড বা মোবাইল হটস্পট। রাউটারে কোনো সেটিং বদলাতে হবে না।

কাস্টমারের ফোন

ক্যামেরা আর ব্রাউজার আছে এমন যেকোনো স্মার্টফোন।

আজকেই কাউন্টারে QR লাগান

রেজিস্ট্রেশন, QR প্রিন্ট আর এজেন্ট সেটআপ মিলিয়ে ১০ মিনিটের কাজ। বেটা চলাকালীন কোনো চার্জ নেই।