ফিচার
QR থেকে প্রিন্ট পর্যন্ত, পুরো কাজ এক জায়গায়
যা এখনই চালু আছে আর যা শীঘ্রই আসছে, দুটোই আলাদা করে দেখানো হলো।
কাস্টমারের জন্য
অ্যাপ লাগে না
ফোনের ক্যামেরায় QR স্ক্যান করলেই আপনার দোকানের পেজ খুলে যায়। কোনো অ্যাপ বা অ্যাকাউন্ট লাগে না।
একসাথে অনেক ফাইল
PDF, JPG, PNG একবারে ২০টা পর্যন্ত ফাইল পাঠানো যায়।
নিজে বেছে নেয়
সাদা-কালো না রঙিন, কয় কপি, এক পাশে না দুই পাশে সব কাস্টমার নিজেই ঠিক করে।
আগেই দাম জানে
পৃষ্ঠা গুনে আপনার রেট অনুযায়ী দাম সাথে সাথে দেখায়। কাউন্টারে দর কষাকষি নেই।
পিকআপ কোড
প্রতিটা অর্ডারে ৪ অঙ্কের কোড। কাউন্টারে কোড বললেই কোন প্রিন্ট কার, বোঝা যায়।
লাইভ স্ট্যাটাস
লাইনে আছে, প্রিন্ট হচ্ছে, হয়ে গেছে, ফোনেই দেখা যায়।
পৃষ্ঠা বাছাই
পুরো ফাইল না, শুধু দরকারি পৃষ্ঠা, যেমন 1-3,5।
ছবি এডিট ও পেজে সাজানো
ফোনেই ক্রপ, উজ্জ্বলতা-কনট্রাস্ট ঠিক করে এনআইডি কার্ড বা যেকোনো মাপে পেজে সাজিয়ে প্রিন্ট, ঠিক আসল মাপে।
পাসপোর্ট সাইজ ছবি
একটা ছবি দিলেই কেটে-সাজিয়ে এক শিটে ৪ থেকে ১৬টা ছবি, কাটার দাগসহ।
রিজিউমে মেকার
ফর্ম পূরণ করলেই গোছানো এক বা দুই পৃষ্ঠার সিভি, ডাউনলোড বা সরাসরি প্রিন্ট।
বাংলা QR-এ পেমেন্ট
দোকানের নিজের বাংলা QR-এ যেকোনো ব্যাংক, বিকাশ, নগদ বা রকেট অ্যাপ থেকে টাকা, পরিমাণ আগেই বসানো থাকে।
বিকাশ / নগদ / কার্ড
কাস্টমার ফোন থেকেই অনলাইনে টাকা দেয়, পেমেন্ট হলেই প্রিন্ট শুরু।
দোকানদারের জন্য
আগে টাকা, পরে প্রিন্ট
ক্যাশ নিয়ে এক ট্যাপে প্রিন্টে পাঠান। চাইলে অটো প্রিন্ট চালু করে দিন, টাকা নিন ডেলিভারির সময়।
লাইভ ড্যাশবোর্ড
মোবাইল বা কম্পিউটার থেকে সব অর্ডার, কোড, দাম আর পেমেন্ট এক জায়গায়।
যেকোনো প্রিন্টার
উইন্ডোজে যে প্রিন্টার চলে, সেটাই চলবে। ওয়াই-ফাই প্রিন্টার লাগবে না।
আলাদা রঙিন প্রিন্টার
সাদা-কালো আর রঙিন কাজ আলাদা প্রিন্টারে পাঠানো যায়।
নিজের রেট
প্রতি পৃষ্ঠার দাম আপনি ঠিক করবেন, যখন খুশি বদলাবেন।
রিট্রাই ও ক্যানসেল
কাগজ আটকালে বা কালি শেষ হলে এক ট্যাপে আবার প্রিন্ট।
A3 ও আলাদা প্রিন্টার
A3, ফটো বা রঙিন কাজ যার যার প্রিন্টারে নিজে থেকে চলে যায়। A3-এর রেট আলাদা।
বাংলা QR সেটআপ এক মিনিটে
ব্যাংক বা ওয়ালেটের দেওয়া বাংলা QR-এর ছবি আপলোড করুন। কোনো গেটওয়ে অ্যাকাউন্ট বা ফি লাগে না।
অনলাইন টাকা সরাসরি আপনার
নিজের SSLCommerz স্টোর যুক্ত করুন, টাকা আসবে আপনার অ্যাকাউন্টে, আমাদের হাত ঘুরে নয়।
আয়ের হিসাব
আজ, ৭ দিন, ৩০ দিনের আয়, পৃষ্ঠা আর ক্যাশ বনাম অনলাইন হিসাব।
নিরাপত্তা ও নির্ভরতা
প্রিন্টের পর ফাইল মুছে যায়
প্রিন্ট শেষ হলেই দোকানের কম্পিউটার আর আমাদের সার্ভার দুই জায়গা থেকেই ফাইল মুছে ফেলা হয়।
১২ ঘণ্টার সীমা
প্রিন্ট না হলেও কোনো ফাইল ১২ ঘণ্টার বেশি রাখা হয় না।
রাউটার সেটিং লাগে না
প্রিন্ট এজেন্ট শুধু বাইরে কানেক্ট করে, তাই পোর্ট ফরওয়ার্ড বা স্ট্যাটিক আইপি লাগে না।
নেট গেলে থামে না
ইন্টারনেট বা কারেন্ট গেলে এজেন্ট অপেক্ষা করে, ফিরলেই বাকি কাজ ধরে।
এজেন্ট অনলাইন কিনা
ড্যাশবোর্ডে সবুজ বাতি দেখলেই বুঝবেন দোকানের পিসি প্রিন্টের জন্য তৈরি।
শীঘ্রই আসছে
৪×৬ ফটো প্রিন্ট
শীঘ্রইফটো পেপারে পোস্টকার্ড সাইজ ছবি।
স্ক্যান করে ফোনে পাঠানো
শীঘ্রইদোকানের স্ক্যানারে স্ক্যান করা ফাইল সরাসরি কাস্টমারের ফোনে।
আজকেই কাউন্টারে QR লাগান
রেজিস্ট্রেশন, QR প্রিন্ট আর এজেন্ট সেটআপ মিলিয়ে ১০ মিনিটের কাজ। বেটা চলাকালীন কোনো চার্জ নেই।