প্রশ্নোত্তর
যা জানতে চান
কাস্টমারকে কি কোনো অ্যাপ নামাতে হবে?+
না। যেকোনো স্মার্টফোনের ক্যামেরা দিয়ে QR স্ক্যান করলে ব্রাউজারে আপনার দোকানের পেজ খোলে। সেখান থেকেই ফাইল পাঠানো যায়।
কোন কোন প্রিন্টারে চলবে?+
উইন্ডোজ কম্পিউটারে ইনস্টল করা যেকোনো প্রিন্টার, USB হোক বা নেটওয়ার্ক। প্রিন্টারকে ওয়াই-ফাই সাপোর্ট করতে হবে না।
কম্পিউটার কি সবসময় চালু রাখতে হবে?+
প্রিন্ট নেওয়ার সময় দোকানের পিসি চালু আর ইন্টারনেট থাকতে হবে। পিসি বন্ধ থাকলে অর্ডার লাইনে জমা থাকে, চালু হলেই প্রিন্ট হয়।
টাকা কীভাবে নেব?+
তিনভাবে। কাউন্টারে ক্যাশ; আপনার দোকানের বাংলা QR-এ যেকোনো ব্যাংক বা মোবাইল অ্যাপ থেকে (আপনি নিজের অ্যাপে টাকা দেখে প্রিন্ট দেবেন); অথবা নিজের SSLCommerz স্টোর যুক্ত করলে বিকাশ, নগদ বা কার্ডে। সব টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে যায়।
কাস্টমারের ফাইল কি আপনারা রাখেন?+
না। প্রিন্ট হওয়ার সাথে সাথে ফাইল মুছে যায়, আর প্রিন্ট না হলেও ১২ ঘণ্টার পর মুছে যায়। শুধু অর্ডারের হিসাব (কোড, পৃষ্ঠা, দাম) থাকে।
পৃষ্ঠা গোনা কি ঠিক হয়?+
PDF-এর পৃষ্ঠা নিজে থেকে গোনা হয়, ছবি এক পৃষ্ঠা ধরা হয়। প্রিন্টের আগে আপনি ড্যাশবোর্ডে পৃষ্ঠা সংখ্যা আর দাম দেখে নিতে পারবেন।
একসাথে কয়জন কাস্টমার পাঠাতে পারবে?+
যত খুশি। অর্ডারগুলো আসার ক্রম অনুযায়ী একটার পর একটা প্রিন্ট হয়।
ইন্টারনেট চলে গেলে কী হবে?+
এজেন্ট অপেক্ষা করে আর নেট ফিরলে আবার চেষ্টা করে। কোনো অর্ডার হারায় না।
অ্যান্টিভাইরাস যদি এজেন্ট আটকায়?+
অজানা সফটওয়্যার হলে কিছু অ্যান্টিভাইরাস সতর্ক করে। আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা মিলিয়ে দেখে ঠিক করে দেব।
উত্তর পাননি? আমাদের জিজ্ঞেস করুন