ScanPrint BD
মেনু

আমাদের কথা

প্রিন্টের দোকানের ভিড় কমাতে

পাড়ার ফটোকপির দোকানে একটা দৃশ্য সবার চেনা: কেউ পেনড্রাইভ দিচ্ছে, কেউ হোয়াটসঅ্যাপে ফাইল পাঠিয়ে বলছে “ভাই, দেখেন তো এসেছে?”, আর দোকানদার এক হাতে ফোন, আরেক হাতে মাউস নিয়ে ফাইল খুঁজছেন। এতে সময় যায়, ভাইরাস ঢোকে, আর কাস্টমারের ব্যক্তিগত ফাইল দোকানের কম্পিউটারে থেকে যায়।

ScanPrint BD এই ঝামেলাটা সরিয়ে দেয়। কাস্টমার নিজের ফোন থেকে ফাইল পাঠায়, নিজেই অপশন বাছে, দাম দেখে। দোকানদার শুধু টাকা নেন আর প্রিন্ট তুলে দেন।

আমরা যা বিশ্বাস করি

  • দোকানের আয় দোকানের। আমরা প্রতি পৃষ্ঠায় কমিশন নিই না।
  • কাস্টমারের ফাইল কাস্টমারের। প্রিন্টের পর রাখার কোনো কারণ নেই, তাই রাখি না।
  • সফটওয়্যার এমন হতে হবে যে দোকানের যে কেউ চালাতে পারে।

আজকেই কাউন্টারে QR লাগান

রেজিস্ট্রেশন, QR প্রিন্ট আর এজেন্ট সেটআপ মিলিয়ে ১০ মিনিটের কাজ। বেটা চলাকালীন কোনো চার্জ নেই।